বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন- বড়লেখায় ২০০ শিক্ষার্থী পেল ৪০০ গাছের চারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন- বড়লেখায় ২০০ শিক্ষার্থী পেল ৪০০ গাছের চারা

  • বুধবার, ২৬ জুলাই, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই শ্লোগানে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে তিন দিনব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীর মাঝে ৪০০টি ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় জীবিকা উন্নয়ন তহবিল থেকে ৪ জনকে ৬৮ হাজার ৪০০ টাকার ঋণের চেক প্রদান করা হয়।

Manual1 Ad Code

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী বন সংরক্ষক (শ্রীমঙ্গল রেঞ্জ) মো. নাজমুল আলম, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বড়লেখা আদালতের সহকারী আইন কর্মকর্তা (এপিপি) গোপাল দত্ত, সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!