রাজনগরে কীটনাশক পানে কিশোরের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে কীটনাশক পানে কিশোরের মৃত্যু

  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩

Manual4 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে শনিবার (৫ আগস্ট) কীটনাশক পানে রুহিত মিয়া (১৫) নামক কিশোরের মৃত্যু হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা এব্যাপারে নিশ্চিত হতে পারেনি। নিহত রুহিত মিয়া উপজেলার ককাশিপুর গ্রামের জহুর মিয়ার ছেলে।

Manual1 Ad Code

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে রুহিত মিয়া বাড়িতে কীটনাশক পান করে। তার গোঙ্গানির শব্দ শুনে পরিবারের লোকজন গিয়ে দেখেন তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাৎক্ষণিক তাকে মৌলভীবাজার সদও হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নিহতের বড় ভাই সুমন মিয়া (২৮) জানান, খবর পেয়ে বাড়িতে গিয়ে জানতে পারি নুহিতকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে আমিও সেখানে যাই। কীটনাশক পান করে তার মুত্যু হয়েছে। কেন এমনটা করেছে জানি না।

Manual6 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ছেলেটির নাক-মুখ দিয়ে ফেনা বের হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে কীটনাশক পান করে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!