শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশ এর ২৫ বছর পুর্তি উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশ এর ২৫ বছর পুর্তি উদযাপন

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এডুকো বাংলাদেশের ২৫ বছর 
পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের গ্র‍্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে্র 
হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট মোসা.শাহীনা আক্তার।
 
এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন 
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, বাংলাদেশীয় চা সংসদের সিলেট 
বিভাগের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী প্রমুখ।

এসময় বক্তব্য ও ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে এডুকোর ২৫ বছরের অর্জিত মাইলফলকগুলি তুলে 
ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা কিশোলয় চক্রবর্তী, শিশু বিষয়ক কর্মকর্তা 
জসিম উদ্দিন মাসুদ, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, শ্রমিক নেতা বিজয় 
হাজরা, এনজিও সংগঠন আইডিয়া এর নির্বাহী পরিচালক নজমুল হক, শিক্ষক রমা রাণী দেব, 
কিলোর-কিশোরিদের সংগঠন ইসিজি সদস্য মিছমা আক্তার, এডুকো প্রকল্প ব্যবস্থাপক শহীদুল আলম 
ও প্রোগ্রাম ডিরেক্টর ফারহান খান প্রমুখ।ড় উল্লেখ্য এডুকো বাংলাদেশ সংস্থাটি চা বাগান ও হাওড়ে 
বেড়ে উঠা শিশুদের জীবন মান উন্নয়ন ও তাদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে ২০১৯
সাল থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৩০টি চা বাগান ও ২টি হাওড় এলাকায়
প্রচেষ্টা, এমসিডা, ব্রেকিং দ্যা সাইলেন্স,আইডিয়া'এই চারটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে সাথে নিয়ে
আলোয় আলোয় প্রকল্প'র মাধ্যমে শিশু অধিকার নিশ্চিত করতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি পদ্ধতি 
ইসিডি, ডে কেয়ার, প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা কর্মসূচি, লাইভলিহুড কর্মসূচি এবং কিশোর ও 
যুব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
 
অনুষ্ঠানে এডুকো পাটনার প্রতিনিধিকিশোর-কিশোরীর ক্লাবের লোকজন, কর্ম এলাকার লোকজন ও 
উপকার ভোগী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার তাঁর বক্তব্যে বলেন,
সরকার এনজিওদের সব সময় সহযোগিতা করছে। এডুকোর ২৫ বছর ফুর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে
পেরে তিনি নিজেকে গর্ববোধ করছেন। এসডিজি বিষয়ে সরকারের যে অঙ্গীকার সেই লক্ষ্য অর্জনে 
সরকারের প্রতিনিধি হিসাবে তারা সবসময় একসাথে কাজ করবেন বলে আশ্বস্ত করেন। 

অনুষ্ঠানের শেষপর্যায়ে এডুকো বাংলাদেশের ২৫বছর পূর্তি উপলক্ষে উপস্থিত সকল অতিথিদেরকে 
নিয়ে কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!