রাজনগরে লুণ্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

রাজনগরে লুণ্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

  • রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে আটক করেছে। এসময় তাঁদের কাছ থেকে লুন্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

আটককৃত ডাকাতরা হলো- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০) ও আমির হোসেন (৪১)।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪/০৮/২০২৩) রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ঘরের কলাপসিবল গেইটের তালা কাটিয়া ও কক্ষের ছিটকারী ভাঙ্গিয়া ৬-৭জন ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা রামদা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে গৃহকর্তী আমিরুন নেছা, তাঁর মেয়ে ও পুত্রবধুর হাত পা কাপড় দিয়ে বেঁধে গোসল খানার ফ্লোরে ও বাথরুমে তাঁদেরকে আটকে রাখে। এরপর নগদ ২০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ১ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের দুল, ২ ভরি ওজনের রুপার ব্রেসলেট ও গলার চেইন, ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ১২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল মিলিয়ে ৬ লক্ষ ২৩ হাজার টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায় ডাকাত দল।

ঘটনার পর গৃহকর্তী আমিরুন নেছা বাদী হয়ে ৩৯৪, ৩৯৭ ধারায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

মামলার প্রেক্ষিতে শনিবার রাতে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ৩ জন ডাকাতকে আটকসহ লুন্ঠিত ১ জোড়া কানের দুল ও ১টি রুপার চেইন উদ্ধার করে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, ২টি ছুরি, রামদা, হেমার ও ১টি কাটার উদ্ধার করে পুলিশ।

Manual7 Ad Code

রাজনগর থানার অফিস ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, বাকী আসামী ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!