কুড়িগ্রামে নির্বাচনী সহিংসতা ও চাঁদা দাবির ঘটনায় ইউপি সদস্য বরখাস্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও

কুড়িগ্রামে নির্বাচনী সহিংসতা ও চাঁদা দাবির ঘটনায় ইউপি সদস্য বরখাস্ত

  • সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :: ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে প্রতিপক্ষের উপর হামলা, বাড়ি ভাংচুর ও চাঁদা দাবির ঘটনায় কুড়িগ্রামে আনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তাকে কেনো পদ থেকে চূড়ান্ত  বরখাস্ত করা হবে না তার জবাব চাওয়া হয়েছে। আনোয়ার কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা যায়, গত ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েই আনোয়ার হোসেন প্রামাণিক তার  অনুসারীদের নিয়ে ৭ নভেম্বর ২০২২ তারিখ সন্ধ্যার পর এরশাদুল ও তার ভাই নুর আলমের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করে এবং এরশাদুল ও তার ভাই নুর আলম সহ বেশ কয়েকজনকে আহত করে।
এর আগে নুর আলমের স্ত্রীর নির্বাচনী কাজে ৫ লাখ টাকা খরচ করেছেন বলে চাঁদা দাবি করেন নবনির্বাচিত ইউপি সদস্য আনোয়ার হোসেন। চাঁদা না পেয়ে নুর আলমকে বাড়ি থেকে ডেকে হত্যার হুমকি দেন আনোয়ার ও তার সঙ্গীরা। মারধর, বাড়ি ভাংচুর ও হত্যার হুমকির ঘটনায় নুর আলমের ছোট ভাই এরশাদুল বাদী হয়ে আনোয়ার হোসেন সহ বেশ কয়েক জনকে আসামি করে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন যা ঐ সময়ের অধিকাংশ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশ পায়।
মামলাটি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমলে নিয়ে চাঁদা দাবি সহ অন্যান্য অপরাধের সত্যতা পেলে ১ নং আসামি আনোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরণ করেন।
আনোয়ার হোসেনের বিরুদ্ধে সদর থানায় দায়েরকৃত মামলা নং-৪৬৬/২২ (কুড়িগ্রাম)  দণ্ডবিধির- ১৪৩/১৪৪/৪৪৮/৩৬৫/৩৪২/৪২৭/৫০৬/১১৪/ এর অভিযোগ পত্র বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহিত হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করায় ১২ অক্টোবর ২০২৩ সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত এক আদেশ অনুযায়ী ইউপি সদস্য আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!