কমলগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কমলগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (0২ নভেম্বর) দুপুরে উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনীতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

Manual4 Ad Code

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, জহির আলম নান্নু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল পাপ্পু, কলেজ ছাত্রলীগের সভাপতি রাফি আহমদ প্রমুখ।

সমাবেশের শুরুতে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews