কুলাউড়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাথে কেন্দ্রিয় আ’লীগ সাংগঠনিক নাদেলের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাথে কেন্দ্রিয় আ’লীগ সাংগঠনিক নাদেলের মতবিনিময়

  • শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া :: উন্নয়নের মহাসড়কে যখন বাংলাদেশ। বঙ্গবন্ধু’র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগ দেখে দেখে দেশের উন্নয়ন করেননি। সমগ্র দেশবাসীর জন্য উন্নয়ন করেছেন। এ উন্নয়নের সুবিধাভোগী শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন নয়। বিএনপি – জামায়াতে ,জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ সকল দল মতের মানুষ। তবে কেন এই সহিংসতা হরতাল- অবরোধ জ্বালাও, পুড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ড।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইছলা ছড়া, বালু ছাড়া ও আমছড়ি পান পুঞ্জি’র  আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি আরও বলেন, তারা কখনো দেশের মানুষের কল্যাণ কোন কাজ করেনি। তাই বর্তমান সরকারের উন্নয়ন তাদের সহ্য হয় না।  এসব সন্ত্রাসী কর্মকাণ্ড  করে উন্নয়নের ধারাকে কখনো ব্যাহত করা যাবে না। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। হরতাল অবরোধ করে কাউকে এখন ঘরের দাবিয়ে রাখা যায় না। বাংলাদেশে এখন উন্নয়নের রোল মডেল।
তিনি, তিন পুঞ্জির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন আপনারা জানেন, আওয়ামী লীগ সরকারি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর  বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করেছে।  এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে অবশ্যই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
শুক্রবার রাত ৯ টায় ৩টি পুঞ্জি’র আয়োজনে ইছলা ছড়া পান পুঞ্জি কমিউনিটি সেন্টারে অত্র পান পুঞ্জি’র হেডম্যান সারাং লাং এর সভাপতিত্বে ও আমছড়িপুঞ্জির হেডম্যান জেমস লামিং এর সঞ্চালনায় এছাড়াও বক্তব্য দেন বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী জালাল উদ্দিন নেফুর, ৩ পুঞ্জির পক্ষে কথা বলেন, আমছড়ি পুঞ্জি’র প্রাক্তন হেডম্যান নুটলী লামিন, প্লিস আলামিন, হাজার পনমি, মজনু সুয়ের, মাইকেল, লাক্সমিন লামিন, জুনিয়র টম্পের। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বরমচাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম রাজীব, ইউনিয়ন পরিষদের সদস্য ও বরমচাল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি  তৈমুছ খান, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আলী সাজু, চন্দন কর্মী ও মহিলা সদস্য মনি কানু, বরমচাল পূজা উদযাপন কমিটির সভাপতি  শ্রীপদ বর্ধন, বরমচাল ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাতুল আম্বিয়া চৌধুরী স্বপন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মতিউর রহমান জেবলু , ওয়াসিম আহমদ, পলাশ চক্রবর্তী , নয়ন মনি পাল, কর্মধা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক জসিম আহমদ , বরমচাল চা বাগান ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্যকর্মী প্রমুখ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!