সিলেট সিটি মেয়র পদে পালাবদল আজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেট সিটি মেয়র পদে পালাবদল আজ

  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

সিলেট প্রতিনিধি :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে আজ। টানা দুবার মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। আজ তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

চলতি বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।

বিএনপি নির্বাচন বর্জন করায় দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ভোট থেকে সরে আসেন আরিফুল হক। তার সমর্থকরা মনে করেন, এবারও নির্বাচন করলে আরিফ বিপুল ভোটে জয়ী হতেন।

Manual3 Ad Code

দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে আসায় আরিফকে দলে মূল্যায়ন করা হয়েছে। তাকে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে পদোন্নতি দিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে তিনি সিলেট-১ অথবা সিলেট-৪ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন বলে গুঞ্জন চলছে।

Manual1 Ad Code

সিলেটের রাজনীতিতে মেয়র আরিফ ক্লিন ইমেজের অধিকারী। তিনি রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে দলমত নির্বিশেষে সবার সহায়তায় ১০ বছর সিটি কর্পোরেশন পরিচালনা করেন।

সিলেট বিএনপিতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানপন্থি হিসেবে পরিচিত আরিফ এক সময় এই সিটির কাউন্সিলর ছিলেন।

২০১৩ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন আরিফ।

তখন প্রতীক না থাকায় বিএনপি ও সমমনা দলের সমর্থিত হিসেবে প্রার্থী হয়ে জয়লাভ করেন। এ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করেন। আর এ জয়ের মধ্যদিয়ে সিলেটের ভোটের মাঠে চমক দেখান তিনি।

Manual6 Ad Code

কিন্তু মেয়র নির্বাচিত হলেও আরিফুল হক চৌধুরীর ওপর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা থাকায় তিনি কারান্তরীণ হন। ফলে ২৭ মাস কারাভোগের পর তিনি মেয়রের চেয়ারে বসেন।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, ১০ বছরের শাসনে মেয়র আরিফুল হক চৌধুরী প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!