কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

  • শনিবার, ১৩ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক সানুর মিয়া (২০) নামক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ১২ জুন রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে তার মৃত্যু হয়। হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত সানুর মিয়া কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া বকশীটিলা গ্রামের দিনমজুর শাহেদ মিয়ার পুত্র। শনিবার দুপুরে আলীনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সানুর মিয়া গত কয়েকদিন থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভোগছিলেন। প্রথমে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভর্তি হয়ার পর জরুরী বিভাগেই তার মৃত্যু হয়। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফয়ছল জামান জানান, মৃত ব্যক্তির করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য পুলিশ ও পরিবারকে বলা হয়েছে।

Manual8 Ad Code

আলীনগর ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম জানান, স্বাস্থ্যবিধি মেনে শনিবার সকাল ১১টায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সানুর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলায় মোট ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সানুর মিয়া নামে এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তার পরিবারের সদস্যদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে। নমুনা সংগ্রহের রিপোর্ট আসলে বুঝা যাবে সে করোনা আক্রান্ত ছিল কি না।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!