মৌলভীবাজার-৪ আসনে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

মৌলভীবাজার-৪ আসনে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ৮মবারের মতো মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual6 Ad Code

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষনার পর মঙ্গলবার বিকেলে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সড়কপথে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় এসে শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে পৌঁছলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখান থেকে শোভাযাত্রা সহকারে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পথে প্রথমে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ও সন্ধ্যায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনায় তাঁকে বরণ করতে উপস্থিত থাকা নেতা-কর্মীদেরকে শুভেচ্ছা জানান। শ্রীমঙ্গল ও কমলগঞ্জে দলীয় নেতা-কর্মীরা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে সংবর্ধনা প্রদান করেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ৮ম বারের মতো তাঁকে দলীয় মনোনয়ন দেয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবোনা। তিনি বলেন, আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

Manual6 Ad Code

এ সময় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক পৌর মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল হক বাদশা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি হামিম মাহমুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!