ওসমানীনগরে এমপি মোকাব্বির ও মুহিবুর রহমানসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে এমপি মোকাব্বির ও মুহিবুর রহমানসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে-২ আসনে ১৪জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে গণফোরাম নেতা বর্তমান এমপি মোকাব্বির খান ও বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান সহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

Manual2 Ad Code

রোববার (0৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ ঘোষনা দেন।

Manual4 Ad Code

সিলেট-২ আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের মনোনিত সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী, তৃণমূল বিএনপির মো. আবদুল মান্নান খান, জাকের পার্টির মো. ছায়েদ মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেলের।

Manual8 Ad Code

এছাড়া সিলেট-২ আসনটিতে মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, গণফোরামের মোকাব্বির খান, তৃণমূল বিএনপির মো. আবদুর রব, কৃষক শ্রমিক জনতালীগের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, ইকবাল হোসেন ও মোশাহিদ আলীর।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৭৪০।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!