ওসমানীনগর-বিশ্বনাথের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাইলেন প্রার্থী মল্লিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

ওসমানীনগর-বিশ্বনাথের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাইলেন প্রার্থী মল্লিক

  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

Manual4 Ad Code

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর-বিশ্বনাথের উন্নয়ন করতে সকল সাংবাদিকদের সহায়তা চাইলেন তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী যুক্তরাজ্যের আইনজীবি মোঃ আব্দুর রব মল্লিক। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ সংসদীয় আসনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন।

Manual4 Ad Code

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় ওসমানীনগর উপজেলার তাজপুর কাশিপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে ওসমানীনগর-বিশ্বনাথে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সহযোগীতা কামনা করেন। এসময় আব্দুর রব মল্লিক বলেন, আমি যুক্তরাজ্যে আইন পেশায় জড়িত রয়েছি।

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত পারিবারিকভাবে ওসমানীনগর-বিশ্বনাথের উন্নয়ন কাজে নিয়োজিত আছি। এ দুই উপজেলার শিক্ষা, ক্রীড়া, যোগাযোগ, আর্থ সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি। আমি নির্বাচিত হলে, এলাকায় প্রযুক্তিগত কারিগরি শিক্ষার মাধ্যমে বিশ^মানের দক্ষ মানুষ তৈরি, নদী-খাল খনন করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন, বেকার সমস্যা নিরসনে যুক্তরাজ্যে বসবাসরত আমাদের প্রজন্মকে দেশে এনে বিনিয়োগ করিয়ে এবং সরকারের সহযোগীতা নিয়ে শিল্প কারখানা স্থাপন করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করবো।

Manual3 Ad Code

তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমি আপনাদের সহযোগীতা চাই। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হাফিজ সৈয়দ মাওলানা মুছলেহ উদ্দিন, সাহাব উদ্দিন সাবুল, আনহার আলী, কামরুল ইসলাম, জমশেদ আলী, ওয়াছিদ উল্লাহ, হুসমত উল্লাহ, নুর আলী প্রমূখ। সভায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ দুই উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!