কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শিশু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শিশু

  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ২ বারের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মোতাহির উদ্দিন শিশু। সোমবার ০৭ সেপ্টেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সকল সদস্য ও এলাকার গনমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

Manual7 Ad Code

দায়িত্বগ্রহণের সময় উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, ইউনিয়ন বিএনপির সভাপতি আনার উদ্দিন, সম্পাদক মুক্তার আহমদ, বরমচাল ইউপি সচিব রকিবুর রহমান, ইউপি সদস্য আবুল কালাম, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম রাজীব, ফখরুল ইসলাম, শাহানুর আহমদ, শামীম উদ্দিন, ময়নুল হক, চন্দন কুর্মী, সংরক্ষিত মহিলা সদস্য শেফালী বেগম, শিরীন আক্তার প্রমুখ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোতাহির উদ্দিন শিশু ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয় সহ সকল কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে জানা গেছে।

গত ২ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরমচাল ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল আহবাব শাহজাহান মৃত্যুবরণ করেন। এরপর ৩ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে।

Manual7 Ad Code

নিয়মতান্ত্রিকভাবে প্যানেল চেয়ারম্যান-১ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মর্মে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত মোতাহির উদ্দিন শিশু ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, তিনি বরমচাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে ২ বার ইউপি সদস্য নির্বাচিত হন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!