বড়লেখায় দুস্থ শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

বড়লেখায় দুস্থ শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল চা বাগানের অসহায়, দুস্থ ও আদিবাসি পল্লীর হতদরিদ্র শীতার্তদের মাঝে রোববার দুপুরে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান। বিজিবি পাল্লাথল ক্যাম্প আয়োজিত এ উপলক্ষে ক্যাম্প সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান।

Manual8 Ad Code

হতদরিদ্রদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নূর হোসেন, বিজিবি পাল্লাথল বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল হাশেম, হাবিলদার মো. আব্দুল কাদের, হাবিলদার মো. জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, মস্তফা উদ্দিন, পাল্লাথল খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) সাবেক ইউপি সদস্য লোটাস বাহাদুর প্রমুখ।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, বেশ কয়েকদিন ধরে দেশব্যাপি শৈত্যপ্রবাহ চলছে। এতে শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। অসচ্ছল হতদরিদ্র মানুষের তীব্র শীতকষ্টে বিজিবি পাশে দাঁড়াতে চায়। যেকোন দুর্যোগ মুহূর্তে বিজিবি যেভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে সেই ধারাবাহিকতায় বর্ডাব গার্ড অব বাংলাদেশ এই শীতেও সারা দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। বিজিবি’র এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!