কুলাউড়ার দিলদার পুর স্কুলে ক্রিকেট বলের আঘাতে স্কুলছাত্রী গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ার দিলদার পুর স্কুলে ক্রিকেট বলের আঘাতে স্কুলছাত্রী গুরুতর আহত

  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়ায় দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে ক্রিটেক বলের আঘাতে তাহেরা জান্নাত রিকি (১৩) নামক ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। ৩১ জানুয়ারি বুধবার রাতে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্কুল ছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কয়েকজন ছাত্র স্কুলের আঙিনায় ক্রিকেট খেলছিলো। এসময় অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাহেরা জান্নাত রিকি (রোল নং-০১) নিজের ক্লাস রুমে প্রবেশের মুহুর্তে ক্রিকেট বল তার মাথায় আঘাত করে। ক্রিকেট বলের আঘাতে স্কুলছাত্রী রিকি মাটিতে লুটিয়ে পড়ে। সহপাঠীরা রিকিকে উদ্ধার করে ক্লাসরুমে নিয়ে যায়। কিছুসময় ক্লাসে বসে থাকার পর মাথায় ব্যাথা অনুভব করলে রিকি বাড়িতে চলে যায়।

রিকির পিতা সমছু মিয়া জানান, রিকির অবস্থার অবনতি হলে তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল থেকে পরদিন বুধবার তাকে বাড়িতে নিয়ে যাই। কিন্তু রাতে তার অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করি। খবর পেয়ে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব শিক্ষার্থী বাড়তে দেখতে যান।

Manual7 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম জানান, এটা একটা দূর্ঘটনা। আমি ব্যাট বল সব জব্দ করেছি।

Manual4 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব জানান, খবর পেয়ে আমি শিক্ষার্থীকে দেখতে যাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও দেখতে গেছেন। প্রধান শিক্ষক তাকে জানিয়েছে ঘটনার পর থেকে বিদ্যালয় আঙিনায় খেলাধুলা বন্ধ করে দিয়েছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!