রাজনগরে দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আহত ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আহত ৫

  • শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা (সিএনজি) চালক মো. রাজু মিয়া (২২) ও যাত্রী মোঃ মাহিন মিয়া (১৮) নামে দুইজন নিহত হয়েছেন। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. রাজু মিয়া উপজেলার পূর্ব দাসটিলা গ্রামের মোঃ বাছিত মিয়ার ছেলে ও দাসটিলা গ্রামের আহমদ মিয়া ছেলে মাহিন মিয়া (১৮)।

দূর্ঘটনায় আহতরা হলেন দাসটিলা গ্রামের সেনাই বেগম (৫০), শাহেল আহমদ (২২), রাকিব মিয়া (২০), রিমা বেগম (১৬), প্রিমা বেগম (১০)।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কলেজ পয়েন্ট থেকে একটি অটোরিকশা (সিএনজি) মুন্সিবাজারের উদ্যোশে যাওয়ার পথে মহাসহস্র এলাকায় মৌলভীবাজারগামী ওপর একটি অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুন্সিবাজারগামী অটোরিকশার চালক মারা যান এবং অপর অটোরিকশার (সিএনজির) পাঁচজন আহত হন।

Manual7 Ad Code

রাজনগর থানার এসআই মো. সওকত মাসুদ ভূইয়া জানান, আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আহত শাহেল মিয়ার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ পাঠানো হয়। নিহত রাজু মিয়া ও মাহিন মিয়ার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি থানায় আটক আছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!