কুলাউড়া উপজেলা র কালিটি চা বাগানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুলাউড়া উপজেলা র কালিটি চা বাগানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া :: বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপেজেলার কালিটি বাগান কমিটি গঠনের লক্ষে ১৮ ফেব্রুয়ারি রোববার এক চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিটি বাগানস্থ সুভাষ নাইডুর সভাপতিত্বে তাহার বাড়ীর উঠানে বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার যুগ্ম সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব, বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, উপজেলা জাসদ নেতা সোহাগ মিয়া।
আরও বক্তব্য দেন রাঙ্গিছড়া বাগানের চা শ্রমিক জোট নেতা সম্রাট রায়, কালিটি চা বাগানের শ্রমিক নেতা সর্বজিৎ দাস, রঞ্জু নাইডু, মহিলা নেত্রী উমা তাতী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মইনুল ইসলাম শামীম বলেন, স্বাধীনতার ৫২ বৎসরে রাষ্ট্র ক্ষমতা বার বার পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে চা শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি। চা শ্রমিকগন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চিয়তা পায়নি। চা শ্রমিকের প্রাপ্ত মজুরী বর্তমান বাজার মূল্যের সাথে একেবারেই বেমানান। এ অবস্থায় চা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদে ও স্থানীয় সরকারে চা শ্রমিকদের দাবী তুলে ধরার জন্য নিজস্ব প্রতিনিধি প্রেরণ করতে হবে।
 চা শ্রমিকদের বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোটের পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাসদ স্বাধীনতার পর থেকেই মেহনতি মানুষের অধিকারের জন্য লড়াই করে আসছে, চা শ্রমিকের ন্যায্য অধিকারের লড়াইয়েও বাংলাদেশ জাসদ পাশে থাকবে।
সভায় সর্বসম্মতিক্রমে সুভাষ নাইডুকে সভাপতি, রনজু নাইডুকে সাধারণ সম্পাদক, সর্বজিৎ দাস ও হরিকুমার দাসকে সহ সভাপতি, রাজু অলমিককে সাংগঠনিক সম্পাদক, উমা তাতিকে মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট, কালিটি চা বাগান কমিটি গঠন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!