বড়লেখায় প্রেমের ফাঁদে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আরো এক ধর্ষক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় প্রেমের ফাঁদে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আরো এক ধর্ষক গ্রেফতার

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি

বড়লেখায় প্রেমিকাকে (২১) চা বাগানে ঘুরতে নিয়ে বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় সম্পৃক্ত সেলিম উদ্দিন (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ পাড়িয়াবহর (জলঢুপ) গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। গত সোমবার রাতে শাহবাজপুর বাজার এলাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার করেন। গত মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ডালিম উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২০) কান্দিগ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ১২ ফেব্রুয়ারি বেড়ানোর কথা বলে সে তাকে (তরুণী) অহিদাবাদ চা বাগানে নিয়ে যায়। সেখানে বন্ধুরা মিলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে গুরুতর আহত অবস্থায় ধর্ষণের শিকার তরুণীকে ফেলে যায়। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি ধর্ষিতা তরুণীর মা ৫ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ প্রেমিকসহ ২ ধর্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

Manual6 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর নব গোপাল দাশ জানান, ‘ধর্ষণের শিকার তরুণীর মায়ের করা মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামি মাহমুদুল হাসান ও তার বন্ধু আল আমিনকে গ্রেফতার করা হয়। তদন্তে ধর্ষণ ঘটনার সাথে বিয়ানীবাজারের সেলিম উদ্দিনের সম্পৃক্ততা পাওয়ায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!