রাজনগরে চিনি বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, থানায় মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে চিনি বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, থানায় মামলা

  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের রাজনগরে ‘সাংবাদিক সাগর’ পরিচয় দিয়ে চিনি বোঝাই গাড়ি আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় থানায় মামলা (নং ১১, তাং ১৬-০৩-২৪খ্রিঃ) হয়েছে। চাঁদা না পেয়ে গাড়ি চালক ও তার সাথে থাকা সহযোগিকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।

Manual1 Ad Code

সম্প্রতি একটি চক্র রাজনগর উপজেলার মুন্সিবাজার থেকে কদমহাটা পর্যন্ত সড়কে সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে চিনি বোঝাই গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করছে এমন কথা লোক মুখে শোনা যাচ্ছিল।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে চিনি বোঝাই একটি ট্রাক (রাজশাহী মেট্রো ট ০২-০০৬৮) যাওয়ার সময় রাজনগর উপজেলার মৌলভীবাজার-সিলেট মহাসড়কের কলেজ পয়েন্ট এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ৫-৬টি মোটরসাইকেল ও দুটি প্রাইভেট কারে কয়েকজন গিয়ে ট্রাকটির গতিরোধ করে। তাদের মধ্যে একজন নিজেকে ‘সাংবাদিক সাগর’ পরিচয় দিয়ে আইডি কার্ড দেখায়। এক পর্যায়ে ট্রাক চালকের কাছে ১৫০ বস্তা চিনি দাবি করে। না হলে এ সড়ক দিয়ে চিনি বহন করতে হলে সাগরসহ অন্যদের ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকিধামকি দেয়। ট্রাক চালক টাকা বা চিনি দিতে রাজি না হওয়ায় তাদেরকে মারধর করে নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে নেয় চাঁদাবাজরা। পরে ট্রাকের চালক ও সহযোগি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসায় তারা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Manual1 Ad Code

এ ঘটনায় শনিবার (১৬ মার্চ) সিলেটের জকিগঞ্জ উপজেলার খিলগ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান বাদী হয়ে ‘সাংবাদিক’ পরিচয় দেওয়া সাগর, রুবেল, আলআমিন ও বাদশার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০জনকে আসামী করে রাজনগর থানায় মামলা করেছেন।

Manual8 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, রাজনগর থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে। বাদী তার অভিযোগে জানিয়েছেন ‘সাংবাদিক সাগর’ পরিচয়ধারী একজনসহ কয়েকজন মিলে চাঁদা দাবি করেছে। তদন্ত সাপেক্ষে আসামীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!