কমলগঞ্জ চা বাগানে দুই প্রতিবন্ধী গৃহ নির্মাণ কাজের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জ চা বাগানে দুই প্রতিবন্ধী গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের শমশেরনগর ও আলীনগর চা বাগানে দুই প্রতিবন্ধী নারীর গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সোমবার বেলা ১টায় কোদাল দিয়ে মাটি কেটে আলীনগর চা বাগানে দুর্গা প্রসাদ রিকিয়াসন ও বেলা ২টায় শমশেরনগর চা বাগানে প্রতিবন্ধী সুকরমনী বাউরীর গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, চা শ্রমিকদের জীবন মান উন্নযনে টেকসই আবাসন নির্মাণে কমলগঞ্জে ৫টি চা বাগানে ৫ জন প্রতিবন্ধীর গৃহ নির্মাণ করা হবে। ইতিপূর্বে ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান ও মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানে ২টি গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১টায় আলীনগর চা বাগানে কোদাল দিয়ে মাটি কেটে প্রতিবন্ধী দুর্গা প্রসাদ রিকিয়াসনের পাকা গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

Manual6 Ad Code

এরপর বেলা ২টায় শমশেরনগর চা বাগানের আদমটিলা শ্রমিক বস্তিতে প্রতিবন্ধী সুকরমনী বাউরীর পাকা গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, উপজেলা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেন্দ্র বাউরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু, ইউপি সদস্যা নমিতা সিং, শমশেরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রতন বর্মা প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা বলেন, চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলায় ৫টি চা বাগানের ৫ জন প্রতবন্ধীর ৫টি গৃহ নির্মাণ করা হচ্ছে। সোমবার পর্যন্ত ৪টি চা বাগানের ৪ জন প্রতিবন্ধীর গৃহ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। বাকি রয়েছে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের। তিনি আরও বলেন প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হবে ৪ লাখ ৭২৯ টাকা।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!