সিলেটে তপন কুমার বিশ্বাস রচিত ‘ভরা থাক স্মৃতিসুধায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটে তপন কুমার বিশ্বাস রচিত ‘ভরা থাক স্মৃতিসুধায়’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • রবিবার, ১২ মে, ২০২৪

Manual1 Ad Code

সংবাদ দাতা:

Manual1 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং সরকারি লোকনাথ রমনবিহারী (এল.আর) উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার বিশ্বাস রচিত ‘ভরা থাক স্মৃতি সুধায়’ নামক স্মৃতি চারণমূলক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ১০ মে, শুক্রবার সিলেট শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অদিতি মহারত্নের উপস্থাপনায় মোড়ক উন্মোচন সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নির্মল কৃষ্ণ মহারত্ন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি, প্রাবন্ধিক, গবেষক ও লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মোস্তাক আহমাদ দীন। আলোচক ছিলেন বিশিষ্ট লেখক মনোজ বিকাশ দেবরায়, কবি ও প্রকাশক নাজমুল হক নাজু। স্বাগত বক্তব্য রাখেন লেখক তনয় এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রন্থের প্রণেতা সাবেক শিক্ষক তপন কুমার বিশ্বাসের প্রাক্তন ছাত্র সিলেটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মোশাহিদ ঠাকুর, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, এল.আর হাইস্কুল প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. নুরুল ইসলাম ইয়ার খাঁন ও লোক সাহিত্য গবেষক আবু সালেহ আহমেদ।

Manual2 Ad Code

এর আগে পরিবারের সদস্যদের পরিবেশনায় উদ্বোধনী সংগীত আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণের সুর-মূর্ছনায় অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিবৃন্দকে উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করা হয়। গ্রন্থটির উপর প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক মাধব রায়। মোড়ক উন্মোচন সভার সমাপনী বক্তব্য দেন গ্রন্থকার তপন কুমার বিশ্বাস।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শুভদীপ বিশ্বাস তূর্য , বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী রতন দেব এবং বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও গীতবিতান বাংলাদেশ, সিলেটের অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী, গৌতম গোস্বামী বাপ্পী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!