লঘুচাপের জন্য সিলেটে ৩ দিনের পূর্বাভাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

লঘুচাপের জন্য সিলেটে ৩ দিনের পূর্বাভাস

  • শনিবার, ১৮ মে, ২০২৪

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক :: সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। শুক্রবার (১৭ মে) রাত ৯টা থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। মধ্যরাত থেকে হয় ভারী বৃষ্টি। শনিবার (১৮ মে) বেলা ১১টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে।
এ অবস্থায় রবিবার (১৯ মে) সকাল পর্যন্ত সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া সোমবার (২০ মে) সকাল থেকে মঙ্গলবার (২১ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আভাস রয়েছে।

Manual6 Ad Code

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন জানিয়েছেন- ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৬ থেকে শনিবার সকাল ৬টা) বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ১০৮.১ মিলিমিটার। আর শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই ৩ ঘন্টায় ১মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে।

Manual4 Ad Code

অন্যদিকে, বঙ্গোপসাগরে চলতি সপ্তাহের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, আগামী পাঁচদিনে বঙ্গোপসাগরে একটু লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপের একটি প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে ঘূর্ণিঝড় হবে এমনটি এখনই বলতে চাচ্ছে না সংস্থাটি।

Manual2 Ad Code

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আমরা বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে শনিবার (১৮ মে) সকালে বলেছি, একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এখন বর্ষা মৌসুম। ঘূর্ণিঝড় এখনকার সময়ে স্বাভাবিক ঘটনা। লঘুচাপ এখনো সৃষ্টি হয়নি। তাই আমরা এখনই ঘূর্ণিঝড়ের কথা বলতে পারি না। তবে আমরা পর্যবেক্ষণ করছি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!