সিলেটে আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেটে আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

  • রবিবার, ১৯ মে, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :: সিলেটে কাফেলা অচিনপুরী আয়োজনে ‘আঞ্চলিক আযান প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ  শনিবার (১৮ মে) সকাল ১০টায় নগরীর একটি অভিজাত হোটেলে পুরষ্কার বিতরনী সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিলেট-৫ আসনের এমপি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নুরুল আম্বিয়া চৌধুরীসহ আযান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের প্রতিযোগীরা।

Manual7 Ad Code

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে আজান বিষয়ে বক্তব্য দেন বিশিষ্ট কবি, ইসলামি গবেষক ও দার্শনিক মুসা আল হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামী জ্ঞান অর্জন করতে পারবে। বিশেষ করে শিশু বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান প্রসারে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান প্রতিমন্ত্রী।

আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতায় প্রাপ্তবয়স্ক ও শিশু এ দুই বিভাগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিনশো প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে প্রাপ্তবয়স্ক বিভাগে ১০ জন ও শিশু বিভাগে ৩জনকে বিজয়ী ঘোষণা করে পুরষ্কৃত করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তারা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!