রাজনগরে দায়িত্বে অবহেলার দায়ে ৪ জনের বিরুদ্ধে মামলা আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে দায়িত্বে অবহেলার দায়ে ৪ জনের বিরুদ্ধে মামলা আটক ২

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

Manual6 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ২ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২১ মে) ৭নং কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

বুধবার (২২ মে) সকালে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা বাদী হয়ে মামলাটি দায়েরকরেন।

এ ঘটনায় যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- প্রিসাইডিং অফিসার আকাশ দাস, সহকারী প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান।

Manual6 Ad Code

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে বহিরাগতদের ভোটদানে সহযোগিতা, দায়িত্ব পালনে অবহেলা ও নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

Manual7 Ad Code

প্রিসাইডিং অফিসার আকাশ দাস, সহকারী প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন পোলিং জামিল আহমদ ও আছমা বেগম।

Manual2 Ad Code

উল্লেখ্য, ২১ মে মৌলভীবাজার জেলার একমাত্র রাজনগর উপজেলায় ২য় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!