ব্যাড গার্লস আমার জীবনের টার্নিং পয়েন্ট হবে – ইসরাত জাহান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪

ব্যাড গার্লস আমার জীবনের টার্নিং পয়েন্ট হবে – ইসরাত জাহান

  • শনিবার, ২৫ মে, ২০২৪
ইসরাত জাহান

Manual6 Ad Code

জিয়াউল হক জিয়া :: সম্প্রতি ব্যাড গার্লস নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শুরু হয়েছে। মিউজিক ভিডিও ও টেলিভিশন ধারাবাহিকের  মাধ্যমে দর্শকদের নজর আসা আবেদনময়ী মডেল ও অভিনেত্রী ইসরাত জাহান যুক্ত হয়েছেন ব্যাড গার্লস ওয়েব সিরিজে । শুটিং সেটে কথা প্রসঙ্গে ইসরাত জাহান বলেন, ব্যাড গার্লস চমৎকার একটি গল্প নির্ভর ওয়েব সিরিজ।যেখানে দর্শকরা সিরিজ দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ব্যাড গার্লসে দর্শক আমাকে খুব একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টারে দেখতে পাবেন।আমি মনে করি, ব্যাড গার্লস আমার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে।

Manual1 Ad Code

তার অভিনীত উল্লেখযোগ্য কাগুলো হলো- গার্ল ফ্রেন্ডের মাথা গরম, পাগলা পাত্র, কালাচাঁন এর ধলা বউ, প্রবাসীর ঋণ, আগুন বউ, দূরন্ত প্রেম, তালাক, বড় ভাইয়ের ঋণ ও ধারাবাহিক বউ শাশুড়ি, মাঝির ছেলে ব্যারিস্টার, মায়ের ডাক, সেলস ম্যান, জামাই ৪২০। এরমধ্যে ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’ বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে।

সেলিম রেজার পরিচালনায় গীতিকার ও লেখক অনুরুপ আইচের কাহিনীতে এক ঝাঁক তারকা কাজ করছেন। যার ফলে ইতিমধ্যে সিনেপ্রেমীদের মনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ব্যাড গার্লস। এই ওয়েব সিরিজের গল্প এগুচ্ছে সমাজে একটি মেয়ে কিভাবে খারাপ পথের দিকে ধাবিত হয় সেটির উপর নির্ভর করে।

Manual1 Ad Code

ইসরাত জাহানসহ ব্যাড গার্লসে আরো অভিনয় করছেন, শিবা শানু, আমান রেজা, শিরিন শিলা, তানিন সুভা, নির্জনা, ডন, কমল, তুহিন খান, সাদিকুর শিমুল, আইরিন ইরানী, জেরিন ইসলাম, প্রিয়া অনন্যা, পারিসা জান্নাত, তাসনিম ঐশী, তানিয়া হৃদি, শান্তা ইসলাম, সুমাইয়া খন্দকার তৃষ্ণা, অঞ্চল ইসলাম, জারা, পলাশ, রিমন রেন, মুক্তা হাসান, ফারিয়া চৌধুরী প্রমুখ।

সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ব্যাড গার্লস প্রযোজনা করেছেন সিনেটেক মাল্টিমিডিয়া।আর এটি প্রচারিত হবে সিনেটেক মাল্টিমিডিয়ার ওটিটি মাধ্যমে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!