পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, ৫ নতুন মুখ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, ৫ নতুন মুখ

  • শুক্রবার, ২৪ মে, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা স্পোর্টস :: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জন্য সবার শেষে দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ৫ ক্রিকেটারের। তারা হলো আবরার আহমেদ, আজম খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব ও উসমান খানের।

Manual8 Ad Code

শুক্রবার (২৪ মে) দুই ঘণ্টার বৈঠক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। বৈঠকে ছিলেন সাবেক তারকা ক্রিকেটার আব্দুল রাজ্জাক, আসাদ শফিক, অধিনায়ক বাবর আজম, বিলাল আফজাল, কোজ গ্যারি কার্স্টেন, মোহাম্মদ ইউসুফ, ওহাব রিয়াজ।

Manual3 Ad Code

মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম সর্বশেষ ২০১৬ এবং ২০২১ সালে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৫ সদস্যের মধ্যে বাকি আটজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন।

Manual2 Ad Code

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আর ১২ ও ১৬ জুন কানাডা ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজমরা।

Manual5 Ad Code

বিশ্বকাপে পাকিস্তানের দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!