প্রধানমন্ত্রী চান না খাদ্যাভাবে কোনে মানুষ মারা যাক : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন

প্রধানমন্ত্রী চান না খাদ্যাভাবে কোনে মানুষ মারা যাক : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী এমপি

  • রবিবার, ১৬ জুন, ২০২৪

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, খাদ্যের অভাবে কোনে মানুষ মারা যাক এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না। যদি কারো খাদ্যের অভাব হয় তাহলে উপজেলা প্রশাসন সাথে যোগাযোগ করবেন তারা খাদ্য সামগ্রী পৌছে দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামবাসি ও বানবাসি মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক। দেশের সকল দূর্যোগ-ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসনিা তথা আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। বন্যার শুরু থেকেই উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বন্যায় কবলিত মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও প্রত্যেকটা ইউনিয়নের বন্যার্তদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমান ত্রাণসামগ্রী দেয়া হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষার জন্যও রয়েছে ৯টি মেডিকেল টিম।

Manual4 Ad Code

শনিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন ও পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বন্যায় কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শণ ও ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুহেল আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মইনুল আহসান, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েস, সাদিপুর ইউপি চেয়ারম্যান ভিপি সাহেদ আহমদ মুছা,পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ শাহ নুরুর রহমান শানুর, যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগ নেতা মুহিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মনুর আহমদ, আকছার মিয়া, ইছকন্দর আলী, শাহ ইসমাইল আলী মেম্বার, ইউপি সদস্য স্বপন আহমদ, সামসুল ইসলাম শামিম, মহলিা ইউপি সদদস্য রেখা রাণী, সাজু মিয়া, যুবলীগ নেতা আব্দুল মান্নান, আহবাব আহমদ তপু, ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ আবির সহ আরো অনেকে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!