কুলাউড়ায় উপজেলা বিএনপির ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ায় উপজেলা বিএনপির ত্রাণ বিতরণ

  • বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দিনব্যাপী উপজেলার চারটি ইউনিয়নের প্রায় পাঁচশত মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করেন বিএনপির নেতাকর্মী।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে বন্যা কবলিত জয়চন্ডী, কাদিপুর, ভুকশিমইল ও বরমচাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। দুপুর সাড়ে ১২ টায় জয়চন্ডী ইউনিয়নের আছুরিঘাট এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নেতাকর্মী। এরপর ক্রমান্বয়ে কাদিপুর, ভুকশিমইল ও বরমচাল ইউনিয়নে প্রায় পাঁচশত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

Manual8 Ad Code

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সহ-সভাপতি, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, রাউৎগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল,

Manual1 Ad Code

সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইমরান ও আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মুক্তার ও দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক খছরু মিয়া, দপ্তর সম্পাদক মো: মোহিতুর রহমান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবলা বৈদ্য,

Manual1 Ad Code

স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্বাস আলী, রাউৎগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমদ, কৃষকদলের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি মধু মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!