কমলগঞ্জে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কমলগঞ্জে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

  • বুধবার, ৭ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন। গত মঙ্গলবার (0৬ আগস্ট) রাত ৮টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সভায় কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা দুরুদ আলী, মো: আবুল হোসেন, সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, সুমন দে, উত্তম রায়, শিবু দেব প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ভার্চুয়ালী বক্তব্যে বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছে ও পাহারা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কোনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!