বড়লেখায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৪ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৪ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় গত বছরের ২৮ অক্টোবর রাতে হামলা-ভাংচুর ও মিথ্যা মামলায় ৬ জন জামায়াত-বিএনপির নেতাকর্মীকে পিটিয়ে আহত করে মিথ্যা মামলায় পুলিশে সোপর্দের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন এবং দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনসহ ১৪ আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে রোববার (২৫ আগষ্ট) রাতে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন দক্ষিণভাগ উত্তর ইউপি জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান।

মামলার অপর আসামিরা হলেন- যুবলীগ নেতা নাজিম উদ্দিন, মহিউদ্দিন আদনান, সেলিম আহমদ, হালিম আহমদ, আব্দুল হান্নান, জাকির আহমদ, এমএ হাসান, জুমান আহমদ, ইয়ামিছ আহমদ, আব্দুল লতিফ লতু, মাছুম আহমদ, মহিউদ্দিন গোলজার।

Manual7 Ad Code

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাদি মাওলানা লুৎফুর রহমান গত বছরের ২৮ অক্টোবর রাতে জামায়াত বিএনপির কয়েকজন নেতাকর্মী বন্ধুবান্ধব নিয়ে মৌলভীবাজার থেকে প্রাইভেট নোহা গাড়ি যোগে বড়লেখায় ফিরছিলেন। উপজেলার দক্ষিণভাগ বাজারের দক্ষিণপার্শে ওয়াপদা নামক স্থানে পৌঁছামাত্র আসামিরা গতিরোধ করে আক্রমণ চালায়। দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাদি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আলিম উদ্দিন, আব্দুস ছালাম, নানু মিয়াসহ ৬ জনকে আহত করে। পরে আহতদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে। এর আগে আসামিরা গাড়ি ভাংচুর করে ২ লাখ টাকার ক্ষতি সাধন করে।

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী রোববার রাতে থানায় মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!