পান লুট ও জবরদখলের অভিযোগ- কুলাউড়ায় পানপুঞ্জিতে দুষ্কৃতিকারীদের হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

পান লুট ও জবরদখলের অভিযোগ- কুলাউড়ায় পানপুঞ্জিতে দুষ্কৃতিকারীদের হামলা

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে কাটাবাড়ি পানপুঞ্জিতে রোববার ২৭ সেপ্টেম্বর সকালে ১৫-২০ জনের একটি দুষ্কৃতিকারি দল হামলা চালিয়ে পান জুম দখল করেছে। দুষ্কৃতিকারিরা দিনভর পুঞ্জি এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পান লুটপাট চালায়। বিকেলে পানজুমের মালিক জস্পার আমলরং কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual5 Ad Code

লিখিত অভিযোগ থেকে জানা যায়, কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের রফিক মিয়া (৪০), বশির মিয়া (৩৫), উস্তার আলী (৪৫), হারুন মিয়া (৫০) এর নেতৃত্বে ১৫-২০ জন লোক রোববার ভোর আনুমানিক ৪ টা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পানপুঞ্জিতে প্রবেশ করে। দুষ্কৃতিকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে পানজুমের পাহারাদের তাড়িয়ে দেয়। এরপর থেকে দিনভর পান লুট ও গাছপালা কেটে তা-ব চালায় পানপুঞ্জিতে। পানজুমের পাহারাদাররা জুমের মালিককে বিষয়টি জানালে পুঞ্জিবাসী বাঁধা দিতে গেলে হামলাকারীরা প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে পুঞ্জিবাসী ভয়ে ফিরে আসে।

পানজুমের মালিক জস্পার আমলরং জানান, যেভাবে দুষ্কৃতিকারীরা লুটপাট চালাচ্ছে, এতে পানজুমে লাখ থেকে দেড় লাখ টাকার ক্ষতি সাধন হবে।

Manual5 Ad Code

বিরোধকৃত এলাকার কর্মধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সিলভেস্টার পাঠাং জানান, পানজুমের মালিক জস্পার ও পুঞ্জিবাসী মোবাইল ফোনে আমাকে জানান, বস্তির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে পানজুম জবর দখল করেছে। বিষয়টি দেখে আমি চেয়ারম্যানসহ প্রশাসনকে বিষয়টি অবহিত করি। বিকেল পর্যন্ত জবরদখলকারীদের পুঞ্জির পান লুট করতে দেখা গেছে।

Manual3 Ad Code

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক জানান, ইউনিয়নের মেম্বার সিলভেস্টার পাঠাং পানজুম জবর দখলের বিষয়টি আমাকে জানান। আমি প্রতিপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে, তারা জুম দখল করেনি, এটা তাদের ক্রয়কৃত জায়গা। আমি উভয় পক্ষকে শান্ত থাকার এবং বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, পানজুমে হামলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য অফিসার পাঠিয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!