কুলাউড়ার ভুকশিমইল থেকে যুবলীগ নেতা তুলাকে গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুলাউড়ার ভুকশিমইল থেকে যুবলীগ নেতা তুলাকে গ্রেপ্তার

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া 

মৌলভীবাজারের কুলাউড়ায় যুবলীগ নেতা আব্দুল জলিল তুলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর)  বিকেলে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুলা ওই ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সহ-সম্পাদক।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত আব্দুল জলিল তুলা চাঁদাবাজি, জায়গা দখল, হাওরের বিল লুট, নিরিহ মানুষকে মামলার ভয় দেখিয়ে হয়রানি ও নারী ব্যবসাসহ নানা অনিয়মের সাথে সম্পৃক্ত ছিলেন। তার ভয়ে বিগত আওয়ামী লীগের আমলে এলাকার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারেননি। বাদে ভুকশিমইল গ্রামের গোয়ালী বাড়ির ফ্রান্স প্রবাসী জালাল উদ্দিনের কাছ বিদ্যুতের মিটার লাগিয়ে দেয়ার কথা বলে ২৫ হাজার টাকা চাদা নিয়ে এখন পর্যন্ত মিটার লাগিয়ে দেয়নি।

Manual8 Ad Code

Manual7 Ad Code

এছাড়াও বাদে ভুকশিমইল মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা এবং রসুলগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও নিয়মিত চাঁদা নিতেন যুবলীগ নেতা তুলা। প্রতি বছর ঔরুসের নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজ এলাকায় যুবতী মেয়ে এনে উলঙ্গ নৃত্যসহ অনৈতিক কর্মকাণ্ড পরিবেশন করত।  এই তুলাকে পুলিশ গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি তুলার সর্বোচ্চ শাস্তি দাবি করে সোস্যাল মিডিয়ায় স্থানীয় অনেকেই পোস্ট করছেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!