কুলাউড়ায় কৃষকের মধ্যে বোরো ও শীতকালীন সবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় কৃষকের মধ্যে বোরো ও শীতকালীন সবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: ২০২৪-২৫ অর্থবছরে প্রণোধনা কর্মসূচির আওতায় শীতকালিন শাক সবজি (উফশী ও হাইব্রীড),বোরো ধান এবং রবি শষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূলে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ০৬ নভেম্বর বুধবার আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরষ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন।

Manual7 Ad Code

এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন। কৃষি সম্প্রসারন অফিসার বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আবু মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্টানে কৃষি অফিসার কৃষিবিদ মো: জসিম উদ্দিন জানান, প্রনোদনা কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলায় উপশী ধানের বীজ দেওয়া হবে ৬ হাজার কৃষককে এবং হাইব্রীড ধানের বীজ দেওয়া হবে ৩ হাজার ৩শ জনকে এবং শাকসবজি (উপশী) দেওয়া হবে ১ হাজার ৫ শ জনকে, শাকসবজি (হাইব্রীড) দেওয়া হবে ২ হাজার ৫শ জনকে এবং রবিশষ্য ১ হাজার ৯০ জনকে সহ মোট ১৪ হাজার ৯০ জন কৃষক প্রনোদনার বীজ ও সার পাচ্ছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!