কুলাউড়ায় জয়চন্ডি ইউপি চেয়ারম্যানসহ ৩  আ’লীগ নেতা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ায় জয়চন্ডি ইউপি চেয়ারম্যানসহ ৩  আ’লীগ নেতা আটক

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া :: মৌল়ভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের মিছিলে হামলাকারী এক ইউপি চেয়ারম্যান সহ ৩  আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার ভোর রাতে কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কু়লাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার এর নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন জয়চন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান আব্দর রব মাহবুব (৫০), ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার লোকমান হোসেন (৫৫) এবং ২ নং ওযার্ড আওয়ামী লীগের সেক্রেটারি দেলোয়ার হোসেন লেবু(৪৯)।
পুলিশ জানায়,৪ আগষ্ট কুলাউড়া শহরে দা লাঠিসোটা দিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালান আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হামলায় অনেক শিক্ষাথী গুরুতর আহত হন। হামলায় প্রকাশে মহড়া দেন জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান ও  আওয়ামী লীগ নেতা আব্দুর রব মাহবুবসহ তার সঙ্গীরা।পরে ৫ আগষ্টের পর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার কুলাউড়া থানায় দুইটি মামলায় ১০৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত দুটি মামলার ১৫-১৬ জনকে আটক করা হয়েছে এবং  মামলার আসামী হিসেবে রোববার ভোর রাতে মাহবুব চেয়ারম্যানসহ তার ২ সহযোগীকে আটক করে পুলিশ।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগের নেতাকে আটক করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!