কুলাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মত্যু

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট নামক স্থানে ১৮ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ১০ টায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল আহমদ (৩২) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুলাল উপজেলা জয়চন্ডি ইউনিয়নের দক্ষিন গিয়াসনগর গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র।

মোটরসাইকেলের অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুলাউড়া এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ওই মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায় নি।

Manual1 Ad Code

ফায়ার সার্ভিস স্টেশন কুলাউড়া সুত্রে জানা যায়, জুড়ী উপজেলা থেকে কাজ শেষ করে নিজের বাড়িতে ফেরার পথে কুলাউড়া -জুড়ী রোডের আছুরীঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন দুলালসহ ২ মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অন্য মোটরসাইকেল আরোহীকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে।

Manual1 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপসার সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!