কমলগঞ্জে লুডু খেলায় কবজি কাটলো দুর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে লুডু খেলায় কবজি কাটলো দুর্বৃত্তরা

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২০
কমলগঞ্জ :: লুডু খেলায় কথা কাটাকাটিতে দুর্বৃত্তদের দ্বারা আহত রনি আহমেদ। ছবি :: প্রতিনিধি

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে লুডু খেলা নিয়ে কথা কাটাকাটিতে রনি আহমেদ (২১) নামে এক ব্যাক্তির হাতের কবজি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত দেড়টায় উপজেলার আদমপুর ইউপির উত্তরভাগ এলাকার রফিক ড্রাইভারের বাড়ির সামনের রাস্তার উপরে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে ৪ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছেন আহত রনির মামা দেলোয়ার হোসেন। বর্তমানে রনি সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কমলগঞ্জ থানার মামলা সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টায় উপজেলার আদমপুর ইউপির উত্তরভাগ এলাকার মাসুক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার বাড়িতে প্রতিদিন লুডু খেলা দেখতে যায়। ঘটনার দিন আহত রনি আহমেদ, হেলাল মিয়া, ময়না মিয়া ও উজ্জ্বল মিয়া মিলে মৃত ইছন মিয়ার ছেলে হায়াত মিয়ার বাড়ির বারান্দায় লুডু খেলছিল। লুডু খেলার এক পর্যায়ে রনি, হেলাল ও ময়নার সাথে উজ্জ্বল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জল মিয়া রনিকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে ও রনিকে মারধরের জন্য আবুল হোসেন, মাসুক মিয়া ও তাজু মিয়াকে ডেকে আনে। তখন আবুল হোসেন তার বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে রনিকে প্রাণে মেরে ফেলার জন্য তার মাথা লক্ষ্য করে কুপ মারলে রনি হাত দিয়ে আটকানোর চেষ্ঠা করলে তার বামহাতের কবজির উপর পরে গুরুত্বর জখম হলে তার কবজির উপরের অংশ হাত থেকে আলাদা হয়ে যায়। তখন রনি মাটিতে লুটিয়ে পড়লে উজ্জ্বল মিয়া, আবুল হোসেন, মাসুক মিয়া ও তাজু মিয়া মিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে চলে যায়।

Manual4 Ad Code

রনির হাল্লাচিৎকার শুনে পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতারে রেফার্ড করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

Manual1 Ad Code

এ বিষয়ে আলাপকালে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!