কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মোবাইল চুরির অপবাদ দিয়ে মারপিট করায় অপমান সইতে না পেরে সায়ান আহমদ (১৭) নামক এক যুবক ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার আত্মহত্যা করেছে। চুরির অপবাদ দিয়ে বাবুল আহমদ নামক স্থানীয় আওয়ামী লীগ নেতা সায়ানকে মারপিট করেছেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

জানা যায় উপজেলা কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামে ২৫ ডিসেম্বর বুধবার রাতে এলাকায় ছুফি মিয়ার দোকান থেকে তার মোবাইলটি চুরি হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ ও বাদশা মিয়া এঘটনায় মৃত হীরা মিয়ার ছেলে সায়ান আহমদকে অভিযুক্ত করে মারপিট করেন।

Manual1 Ad Code

পরিবারের লোকজন জানান, রাতে বাড়িতে গেলেও সায়ান অপমানিত বোধ করেন। সকালে সায়ানের মা বিষয়টি স্থানীয় ইউনিয়নের মেম্বার আব্দুল মতিনের বাড়িতে যান। এই ফাঁকে সায়ান ঘরের তীরের সাথে গলার মাফলার দিয়ে আত্মহত্যা করেন।

Manual2 Ad Code

কর্মধা ইউপি মেম্বার আব্দুল মতিন জানান, সায়ানের মায়ের সাথে বাড়িতে গিয়ে লাশ ঝুলন্ত আবস্থায় দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণাৎ কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মোস্তাফিজ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আফসার জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। বিষয়টি তদন্তাধীন আছে। তাছাড়া ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!