সীমান্ত পথে ভারতে পাচার হচ্ছে রসুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

সীমান্ত পথে ভারতে পাচার হচ্ছে রসুন

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে রসুন। চলতি ডিসেম্বর মাসে পাচারকালে সহ¯্রাধিক কেজি রসুন আটকের কথা নিশ্চিত করেন ৩০ ডিসেম্বর সোমবার উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় আলীনগর বিজিবি ক্যাম্প কামান্ডার মো. আজগর।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) মো. জহুরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার, আলী নগর বিজিবি ক্যাম্প কামান্ডার মো: আজগার, বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুণ হক পবন প্রমুখ।

Manual3 Ad Code

সভায় আলী নগর বিজিবি কামান্ডার মো: আজগর সীমান্ত পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে বলেন, চোরাচালানে নতুন যুক্ত হওয়া পন্যের নাম রসুন। সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা প্রতিদিন ভারতে রসুন পাচারের চেষ্টা চালায়। চলতি ডিসেম্বর মাসে সহ¯্রাধিক কেজি রসুন আটক করা হয়েছে। এক কেজি রসুন বাংলাদেশের খুনচরা বাজারে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২০০ টাকায়। আর ভারতে প্রতি কেজি রসুনের বাজার মূল্য ৫০০টাকা। ফলে ভারতে রসুন পাচার বৃদ্ধি পেয়েছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, চিন থেকে রসুন আমদানি করা হয় বাংলাদেশে। শুধু রসুন নয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!