কুলাউড়ার সাংবাদিকরা নিজেদের পেশার প্রতি অনেক বেশি দায়িত্বশীল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ার সাংবাদিকরা নিজেদের পেশার প্রতি অনেক বেশি দায়িত্বশীল

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলায় শনিবার ০৪ জানুয়ারি একাট অভিজাত রেস্তোরায় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপুকে সংবর্ধণা দেয়া হয়।

Manual7 Ad Code

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ- সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাছিত বাচ্চু। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, নিউইয়র্ক ঠিকানার জেনারেল ম্যানেজার রাফিদ শাহীন, ভোরের আকাশ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, যুগ্ম সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম ও খোলাকাগজ প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহ সাংগঠনিক সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি জসিম চৌধুরী, কোষাধ্যক্ষ ও দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, শামীম আহমদ, জুয়েল দেব, আশরাফুল ইসলাম জুয়েল, নাঈম আহমদ ও পাভেল বখস প্রমুখ।

Manual7 Ad Code

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে কুলাউড়ার সাংবাদিকরা নিজেদের পেশার প্রতি অনেক বেশি দায়িত্বশীল। সাংবাদিকরা এই সমাজের কাছে দায়াবদ্ধ। কোন মাতাল কিছু বললে আমরা তাতে বিচলিত নই। বরং তাকে প্রতিরোধ করার সামর্থ্যও সাংবাদিকদের রয়েছে। দোষ ত্রুটি সবার থাকে। সাংবাদিকরা যদি কোন ধরনের খারাপ কাজে লিপ্ত খাকলে সেটি তুলে ধরুন। সংশোধন করার দায়িত্ব এই পেশার দায়িত্বশীলদের। মাতলামি করে যা তা বললে কোন ছাড় নেই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!