বড়লেখায় জেলা প্রশাসকের নানা কার্যক্রম : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ৫৪ বকনা গরু বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় জেলা প্রশাসকের নানা কার্যক্রম : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে ৫৪ বকনা গরু বিতরণ

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে ৫৪ টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর আয়োজিত বকনা গরু বিতরণের সভা, সমাজসেবা কার্যালয় আয়োজিত ৬৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত পরিবারকে অনুদানের চেক প্রদানের সভা, বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্থ (প্রতিবন্ধীসহ) ২০ জনকে আর্থিক সহায়তার চেক ও প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের ঋণের চেক বিতরণের সভা এবং কৃষি সম্প্রসারণ কার্যালয় আয়োজিত ৬০ জন কৃষক/কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

Manual8 Ad Code

Manual8 Ad Code

ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফেজের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমদ চৌধুরী আরাফাত, সাধারণ সম্পাদক মো. খালেদ আহমদ প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ, ওয়ার্ড, সমাজসেবা কার্যালয় স্থাপিত রোগি কল্যাণ সমিতি অফিস পরিদর্শণ, হাসপাতালের চিকিৎসাধিন (ভর্তি) রোগিদের সিটে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালের ইনডোর ও আউটডোরের সেবার মানবৃদ্ধির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারসহ আবাসিক মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসারদের নানা পরামর্শ প্রদান করেন। ডা. ফেরদৌস আক্তার হাসপাতালের জনবল সংকট নিরসনের ব্যাপারে জেলা প্রশাসককে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Manual2 Ad Code

এসময় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!