দল হিসেবে ইন্তেকাল করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : নাসের রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

দল হিসেবে ইন্তেকাল করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : নাসের রহমান

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল ::

Manual1 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেছেন, ‘বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। আর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসেবে ইন্তেকাল করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারীনি হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। তা-ই এ দলটির রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে৷

Manual1 Ad Code

নির্বিচারে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধীমতের নেতাকর্মীদের গুম খুন গণহত্যা চালিয়েছে। তা-ই ফ্যাসিস্ট দল হিসেবে তারা রাজনৈতিক করার অধিকার হারিয়েছে।’

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ রোটারি ক্লাবে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসের রহমান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নতুন করে ঢেলে সাজাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। দলটির তৃণমূলের শক্তি বাড়াতে ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে।’

Manual6 Ad Code

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারীনি হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে যে যতো বেশি জেলখানায় ছিল, সে ততো বেশি মূল্যায়িত হবে। কমিটিতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে অবশ্যই সম্পাদকীয় পদ পদবীসহ কমিটিতে স্থান দিতে হবে।’

এসময় আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!