কমলগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

দেশজুড়ে শুরু হয়েছে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন, যার আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩১ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মো আব্দুস শহীদ এমপি বৃহস্পতিবার ০৮ অক্টোবর দুপুরে কমলগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন।

Manual7 Ad Code

এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ২১৬টি ইপিআই সেন্টারে ৬ মাস থেকে ১ বছরের কম বয়সী শিশুকে নীল রঙের একটি ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Manual7 Ad Code

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইপিআই সেন্টার গুলোতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে ইউএনও আশেকুল হক, পৌর মেযর মোহাম্মদ জুযলে আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মাহবুবুল আলম ভূইয়া সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, আওযামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!