কমলগঞ্জে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠী শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে স্মারকলিপি ও মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠী শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে স্মারকলিপি ও মতবিনিময়

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা দাবিতে উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শব্দকর জনগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মারক লিপি প্রদানের পূর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ নেতা শান্ত শব্দকর প্রমুখ।

Manual2 Ad Code

মতবিনিময় সভায় অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা শব্দকর স্কুল, কলেজগামী ছাত্রছাত্রীদের বৃত্তি সহায়তা, বৃত্তিমূলক সরকারী প্রশিক্ষনের সুযোগ, সরকারি চাকুরিতে অগ্রাধিকার প্রদান করা, বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা ভাতা, লোক সংস্কৃতির বাদ্যযন্ত্রের সহায়তা, গৃহহীনদের গৃহপ্রদান ও বেকার কর্মক্ষম শব্দকরদের কর্মসংস্থানের দাবি জানান।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহি কর্মকর্তা মাখন চন্দ সূত্রধর তার বক্তব্যে শব্দকর সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রতি নৈতিক সমর্থন ব্যক্ত করে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews