ট্রেনে কাটা পড়ে কুলাউড়ার বৃদ্ধের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

ট্রেনে কাটা পড়ে কুলাউড়ার বৃদ্ধের মৃত্যু

  • মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

Manual7 Ad Code
এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে ট্রেনে কাটা পড়ে মহরম আলী (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মহরম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও এলাকার মৃত সানাউল্লাহর ছেলে।
খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) দিপক সরকার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে লাশ মর্গে পাঠান।
শমশেরনগরের রেলওয়ে স্টেশনমাস্টার জামাল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে মহরম আলী ট্রেনে কাটা পড়েন।
এতে তার মাথাসহ দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!