কুলাউড়ায় ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন ক্ষুদ্র ব্যবসায়ী মহরম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়ায় ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন ক্ষুদ্র ব্যবসায়ী মহরম

  • বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

Manual7 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী মহরম আলী (৫৫) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় সুদুড়ীদের ভয়ে এবং ঋণের বোঝা সইতে না পেরে মুলত চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

Manual8 Ad Code

মহরম আলী উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের মৃত সোনা উল্যার ছেলে। তিনি স্থানীয় পীরের বাজারের একজন মুদী ব্যবসায়ী।

Manual7 Ad Code

হাজীপুর ইউপি সদস্য রাজা মিয়া জানান, দীর্ঘদিন থেকে পীরের বাজারে মহরম আলীর মুদিও ব্যবসা ছিলো। ভালই চলছিলো তার সংসার। হঠাৎ করে তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ঋণের চাপ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন।

নিহতের বড় ভাইয়ের স্ত্রী মালা বেগম জানান, নিহত ব্যবসায়ী মহরম আলী ২০ লক্ষ টাকার উপরে ঋণ আছে। স্থানীয় দাদন ব্যবসায়ীদের ঋণের চাপ সইতে না পেরেই তিনি আত্মহত্যা করছেন। ঘটনার দিন স্থানীয় কয়েকজন সুদুড়ীর (চড়া সুদের ব্যবসায়ী) টাকা পরিশোধের কথা ছিলো। টাকা পরিশোধ না করলে সুদুড়ীরা অপমানজনক ব্যবহার করেন।

Manual5 Ad Code

স্থানীয় লোকজন জানান, এলাকায় স্থানীয়ভাবে দাদন ব্যবসায়ীদের (সুদুড়ী) একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। যারা সামান্য সমস্যাগ্রস্থ মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকা ঋণ দেয়। সেই টাকা চক্র সুদে বাড়তেই থাকে। এবার ঋণগ্রস্থ মানুষের সেই টাকা পরিশোধ করার আর ক্ষমতা থাকে না। ফলে কেউ কেউ ভিটেমাটি ছাড়া আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। স্থানীয় প্রশাসন কিংবা মেম্বার চেয়ারম্যানরাও এসব সুদুড়ীদেরকে সমর্থণ করেন। ফলে সাধারণ ঋণগ্রস্থ মানুষ দিশেহারা হয়ে পড়েন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই দীপক সরকার। তিনি বলেন, পরিবারের মাধ্যমে জানতে পারলাম মহরম আলী ঋণগ্রস্থ ছিলেন। এ চাপ সইতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। লাশে পাশ থেকে একটি কীটনাশকের বোতল ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, ০৪ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে শমশেরনগর রেলস্টেশনের পাশে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খন্ড হয়ে যায়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!