কুলাউড়ায় বোন জামাইর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শালীকাকে কু’পি’য়ে আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়ায় বোন জামাইর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শালীকাকে কু’পি’য়ে আহত

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় বোন জামাইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক শালীকাকে কু’পি’য়ে আহত করার ঘটনা ঘটছে। রোববার (৩০ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ওই যুবতীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর এলাকার বাসিন্দা ইছাক মিয়া পরিবার নিয়ে মিঠুপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমান ইমরানের ফিসারী পাড়ের ঘরে বসবাস করতেন। তিনি ইমরানের ফিসারীর (মাছের ঘের) দেখাশোনা করতেন। রোববার ইফতারের পরে ইছাক মিয়া বাজারে চলে যান। তখন ঘরে একাই ছিলেন তার মেয়ে সিতাই বেগম (৩৫)।

Manual4 Ad Code

এসময় সিতাই বেগমের খালাত বোন জামাই জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর এলাকার বাসিন্দা বদরুল হোসেন তাদের ঘরে আসেন। এই বদরুল পেশায় ট্রাক চালক। তিনি কুলাউড়ার বিছরাকান্দি এলাকার সালামত মিয়ার ভাগ্নী জামাই এবং তাদের বাসার পাশেই বর্তমানে বসবাস করেন।

সিতাই স্বামী পরিত্যক্ত হয়ে ছেলেকে নিয়ে মা বাবার সাথে ফিসারী পাড়ে বসবাস করার পর থেকেই এই খালাতো বোন জামাই বদরুল দীর্ঘদিন থেকে সিতাইকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন।

রোববার রাতে সিতাইকে ঘরে একা পেয়ে কুপ্রস্তাব দেন বদরুল। এতে সিতাই রাজী না হলে তাকে ছুরি দিয়ে কু’পি’য়ে আহত করে পালিয়ে যান বদরুল। খবর পেয়ে এলাকার লোকজনের সহায়তায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান মা বাবা। তার জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

Manual8 Ad Code

মিঠুপুর এলাকার বাসিন্দা ফিসারী মালিক আতিকুর রহমান ইমরান জানান, খবর পেয়ে তিনি তাদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছেন। বদরুল এর আগেও কয়েকবার সিতাই বেগমের সাথে অশালীন আচরণ করেছেন।

Manual8 Ad Code

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সিতাই বেগমের পিতা ইছাক মিয়া। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!