কুলাউড়ার ভাটেরায় : পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়ার ভাটেরায় : পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ৪

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নে ৭ এপ্রিল সোমবার বিকেলে মামলার আসামী মো: শহিদ মিয়াকে গ্রেফতারের সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় স্থানীয় দুষ্কৃতিকারীরা। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন এসআই মো: ছাদেক মিয়া। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে।

Manual8 Ad Code

জানা যায়, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নং ওয়ার্ড সেক্রেটারি মো: শহিদ মিয়াকে গ্রেফতার করতে এসআই মোঃ ছাদেক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। আসামী মো: শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে গালাগালি শুরু করে। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী মো: শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী ছিনিয়ে নেয়ার সময় এসআই মো: ছাদেক মিয়া আহত হন।

Manual3 Ad Code

ঘটনাস্থল থেকে ফিরে এসে এসআই মো: ছাদেক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১০(০৪) ২৫) দায়ের করেন। রাতেই পুলিশ ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯), কে গ্রেফতার করে। এদের সবার বাড়ি কলিমাবাদ গ্রামে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, গ্রেফতার ৪ আসামীকে আদালতে সোপর্দ করা হয়। ছিনিয়ে নেয়া আসামী মো: শহিদ মিয়াসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!