যুক্তরাজ্য থেকে কমলগঞ্জের নিজ এলাকায় ফেরায় সাবেক ছাত্রদল নেতাকে ফুলেল শুভেচ্ছা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

যুক্তরাজ্য থেকে কমলগঞ্জের নিজ এলাকায় ফেরায় সাবেক ছাত্রদল নেতাকে ফুলেল শুভেচ্ছা

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিজ এলাকায় ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মো. আতিকুর রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফুলের মালা হাতে সিলেট এম, এ, জি, ওসমানী বিমানবন্দরে ভিড় জমান।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার দিকে কমলগঞ্জের ভানুগাছ বাজারে পৌছান শেখ মো. আতিকুর রহমান। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেখ মোঃ আতিকুর রহমান।

Manual6 Ad Code

দীর্ঘদিন পর দেশে ফিরে আবেগ আপ্লুত হয়ে পড়েন শেখ মো. আতিকুর রহমান। তিনি ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ও উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যিনি বিদেশে থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতাবিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই এই বিপ্লব সফল হয়েছে। দেশ ও দেশের জনগণ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আওয়ামী স্বৈরাচার সরকার আমার, আমার পরিবার, আত্বীয়স্বজন, বন্ধু মহল ও দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। অনেকের দেশে আসা বন্ধ করে দেন। যতদিন না আওয়ামী স্বৈরাচারদের বিচার হবে, ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।

Manual4 Ad Code

যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মো. আতিকুর রহমান নিজ এলাকায় আসার পর এক সংবর্ধনার আয়োজন করেন স্থানীয় নেকাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সাবেক সহ সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য শেখ এম, শামীম আহমেদ, কমলগঞ্জ পৌর বিএনপির সদস্য কাজী হারুন, কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মো. হাবিবুর রহমান নোমান, পৌর যুবদলের সদস্য সচিব খালেদুর রহমান খালেদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্বাস মাহমুদ চৌধুরী দিনার, জেলা ছাত্রদলের সহ সভাপতি অজানা আহমেদ কামরাম, উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন, মুন্সিবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মুহিন আহমেদ, কমলগঞ্জ সদর ইউনিনের ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ফাহিম আহমেদ, পৌর যুবদলের সদস্য আলম হোসেন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!