কুলাউড়ায় টিলা কাটায় একজনের জেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়ায় টিলা কাটায় একজনের জেল

  • রবিবার, ১৮ মে, ২০২৫

Manual2 Ad Code
এইবেলা কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে টিলা কেটে ঘর নির্মাণের অভিযোগে জিতু মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জিতু মিয়া সরকারি খাস জমি দখল করে টিলা কেটে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয়। সরকারি জমি দখল ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!