ন্যাশনাল জব ফেস্ট ২০২৫: কর্মসংস্থানের বিশাল আয়োজন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ন্যাশনাল জব ফেস্ট ২০২৫: কর্মসংস্থানের বিশাল আয়োজন

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

Manual8 Ad Code
ক্যাম্পাস প্রতিবেদন ::
নিটার ক্যাম্পাসে আজ নিটার ক্যারিয়ার ক্লাবের আয়োজনে আয়োজিত হয়েছে বহুল প্রতীক্ষিত “ন্যাশনাল জব ফেস্ট ২০২৫”, বেলা আনুমানিক ১১টায় জমকালো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান উৎসবটির শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ জুলহাজ উদ্দিন, মাননীয় ভাইস-চ্যান্সেলর, বুটেক্স। সভাপতিত্ব করেন নিটার-এর সম্মানিত পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম, পরিচালক, বিটিএমএ এবং ব্রিগেডিয়ার মোঃ জাকির হোসেন (অব.), সেক্রেটারি জেনারেল, বিটিএমএ।
দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও কোম্পানির অংশগ্রহণে এই জব ফেস্ট রূপ নিয়েছে এক বিশাল কর্মসংস্থান মেলায়, যেখানে চাকরি প্রত্যাশীরা পাচ্ছেন— বিভিন্ন সেক্টরের অসংখ্য চাকরির সুযোগ, কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা এবং নেটওয়ার্কিং-এর বিরল সুযোগ।
আয়োজনে ছিল ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার, ওয়ার্কশপ ও প্যানেল ডিসকাশন। এছাড়াও মক ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে পারছেন এবং পেশাদার ক্যারিয়ার কাউন্সিলরের মাধ্যমে সিভি রিভিউ করার সুযোগ।
এটি শুধুমাত্র একটি চাকরির মেলা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রস্তুতি এবং ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারছেন।
নিটার ক্যারিয়ার ক্লাবের এই আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে বলে অভিমত জানিয়েছেন উপস্তিতিদের অনেকে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!